ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

খালেদা জিয়ার জেলে যাওয়ার অপেক্ষায় আছি: এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০১৭
  • ৩৬৬ বার

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সিদ্ধান্ত মানা না মানায় কিছুই যায় আসে না। শুনতে পাচ্ছি খালেদা জিয়াও জেলে যাচ্ছেন, আমি এখন সেই দিনের অপেক্ষায় আছি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

তিনি আজ সোমবার দুপুরে রংপুর নগরীর পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন। এ সময় মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাপা সভাপতি মোফাজ্জল মাস্টারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এরশাদ

বলেন, নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে রাষ্ট্রপতির দেওয়া সিদ্ধান্ত বিএনপির মানা না মানা নিয়ে কিছুই যায় আসে না। সরকার যে সিদ্ধান্ত দেবে আর তাতে যদি আমরা সমর্থন দেই সেটাই চূড়ান্ত হবে। কারণ, বিএনপির অবস্থা এখন খুবই করুণ। তাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন কঠিন হয়ে গেছে। তাই তাদের রাষ্ট্রপতির সিদ্ধান্ত মানা না মানায় এখন আর কিছুই যায় আসে না।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা কালে আমার প্রতি চরম অবিচার করেছে। একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। কিন্তু মহান আল্লাহতায়ালা যে আছেন এখন তার প্রমাণ পাচ্ছি। এখন খালেদা জিয়াও আদালতে যাচ্ছেন এবং শুনছি উনি জেলে যাবেন। আমিও সে দিনের অপেক্ষায় আছি।

এরশাদ জাতীয় সংসদের সব সংসদ সদস্যের নিরাপত্তা দাবি করে বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, ‘যেভাবে প্রকাশ্যেই গুলি করে এমপি লিটনকে হত্যা করা হলো তারপরে এমপিদের নিরাপত্তা কোথায়। সে কারণে সব এমপির প্রটেকশন (নিরাপত্তা) দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহবান জানাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

খালেদা জিয়ার জেলে যাওয়ার অপেক্ষায় আছি: এরশাদ

আপডেট টাইম : ১১:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০১৭