ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

বিদেশে যাচ্ছে শিবপুরের লেবু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫
  • ৪৮৫ বার

নরসিংদীর শিবপুরে জনপ্রিয় হয়ে উঠেছে সু-স্বাদু ও সুগন্ধি কলম্বো লেবুর চাষ। লাভজনক হওয়ায় উপজেলা জুড়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এ লেবু। এখানকার উত্পাদিত লেবু দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশের বাজারে। শিবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দশ বছর আগে শিবপুরে মাটি পরীক্ষা করে এখানকার মাটি লেবু চাষের উপযোগী বলে জানা যায়। এরপর শিবপুর উপজেলায় কয়েকজন কৃষক প্রাথমিকভাবে কলম্বো লেবুর আবাদ শুরু করে ভাল ফলন ও দাম পান। উপজেলায় বর্তমানে ১২০ হেক্টর জমিতে ৮৭৬টি বাগানে বাণিজ্যিকভাবে কলম্বো লেবুর আবাদ হচ্ছে।

পাইকারী ক্রেতারা প্রতিদিন সরাসরি উপজেলার লেবু বাগানগুলো থেকে লেবু কিনে সরবরাহ করেন দেশ- বিদেশের বাজারে। বিদেশের বাজারে শিবপুরে লেবুর ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান পাইকারি ক্রেতারা। চলতি মৌসুমে সৌদি আরব, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে প্রায় ১৫ টন লেবু রপ্তানি হয়েছে। শিবপুর উপজেলার ভিটিপাড়া গ্রামের লেবু চাষি মাহবুব খন্দকার জানান, ৫ বছর আগে প্রথমে দেড় বিঘা জমিতে লেবুর চাষ শুরু করেন। বর্তমানে ৫ বিঘা জমিতে লেবু চাষ করেছেন। ৫ বিঘা জমির বাগানে তার এবছর চাষাবাদে খরচ হয় প্রায় এক লাখ টাকা। ইতিমধ্যে তিনি প্রায় ৪ লাখ টাকার লেবু বিক্রি করেছেন। তিনি আরো ৩ থেকে ৪ লাখ টাকার লেবু বিক্রি করতে পারবেন বলে জানান।

শিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল কবির জানান, বিষমুক্ত হওয়ায় বিদেশিরা এখানকার লেবু কিনতে আগ্রহী হয়ে উঠেছে। ফলন ও বাজার দর ভাল হওয়ায় কলম্বো লেবুর চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বিদেশে যাচ্ছে শিবপুরের লেবু

আপডেট টাইম : ০৭:৩৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫