ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

১৫ দিনের মধ্যেই স্কুলে নতুন বই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬
  • ৫২৪ বার

আগামী ১৫ দিনের মধ্যেই স্কুল পর্যায়ে সব নতুন বই পৌঁছে যাবে বলে জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘ইতোমধ্যে ৭০-৮০ ভাগ বই স্কুল পর্যায়ে পৌঁছে গেছে। বিগত কয়েক বছরের ন্যায় এবারও ১ জানুয়ারি দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে।’

তিনি বলেন, ‘প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত এবার গতবারের চেয়ে ২ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ২৭৩টি বই বেশি ছাপা হচ্ছে। এবার মোট ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫ কপি বই ছাপানো হচ্ছে।’

নুরুল ইসলাম নাহিদ রবিবার রাজধানীর মাতুয়াইল এলাকায় বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপার কাজ সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রী বেলা ১১টায় মতিঝিলের এনসিটিবি থেকে রওয়ানা হয়ে প্রথমে মাতুয়াইলের মৌসুমী অফসেট প্রেস পরিদর্শন করেন। পরে তিনি ব্রাইট প্রিন্টিং প্রেস ও আনন্দ প্রিন্টার্স প্রেস পরিদর্শন করেন। নুরুল ইসলাম নাহিদ এসময় প্রেসের কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব মুফাদ চৌধুরী ও রুহী রহমান, এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, এনসিটিবি’র সদস্য ড. রতন সিদ্দিকী, এনসিটিবি’র সচিব (পাঠ্যপুস্তক) ড. মিয়া ইনামুল হক সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। -বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

১৫ দিনের মধ্যেই স্কুলে নতুন বই

আপডেট টাইম : ১১:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬