ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আমি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলছি”—হ্যাঁ-না ভোটে মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৬ বার

Oplus_16908288

“আমি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলছি”—হ্যাঁ-না ভোটে মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান

বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় অ্যাডভোকেট ফরিদ আহমেদ দেশবাসীর উদ্দেশে এক লিখিত বক্তব্যে আগামী গণভোটে সচেতন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বক্তব্যের শুরুতে তিনি সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে কিছু মৌলিক প্রশ্নের উত্তর আজ সময়ের দাবি।

তিনি প্রশ্ন রাখেন—
বাংলাদেশকে কি বিদেশি প্রভাবমুক্ত ও স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চান?

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান কি না?
ব্যাংক লুট, টাকা পাচার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান চান কি না?

মহান মুক্তিযুদ্ধ ও ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে সংরক্ষণ করতে চান কি না?
আগামী প্রজন্মকে শিক্ষিত, আত্মমর্যাদাশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে চান কি না?
এছাড়া তিনি দেশের যুবসমাজকে নেশা ও চাঁদাবাজির পথ থেকে ফিরিয়ে উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের দাবি জানান। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা বন্ধ, খুন-গুম-অপহরণ ও নারী নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক প্রতিহিংসা বন্ধের আহ্বানও জানান তিনি।

বক্তব্যের শেষাংশে অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন,
আপনি যদি উপরোক্ত সব সমস্যার সমাধান চান, তাহলে আগামী ১২ ই ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জয়যুক্ত করুন।

স্লোগান
“হ্যাঁ মানে মুক্ত বাংলাদেশ, না মানে গোলামি”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

আমি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলছি”—হ্যাঁ-না ভোটে মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান

আপডেট টাইম : ০৩:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬