ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আমি তো পরিবারের লোক, ভাইয়ার জন্য ভোট চাইছি : শর্মিলা রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৬ বার

প্রচারমুখর রাজনীতির বাইরে থেকেও আলোচনার কেন্দ্রে শর্মিলা রহমান 

ঢাকা–১৭ আসনের নির্বাচনী প্রচারণায় হঠাৎ করেই এক হৃদয়ছোঁয়া উপস্থিতি। দীর্ঘদিন ধরে যাকে নিয়ে ছিল নীরব কৌতূহল, যিনি সচরাচর আলোচনার আড়ালেই থেকেছেন—অবশেষে প্রকাশ্যে এলেন তিনি। তিনি শর্মিলা রহমান, বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী।

যেখানে জুবাইদা রহমানকে নিয়মিত দেখা গেলেও শর্মিলা রহমান কেন এতদিন আলোচনার বাইরে—এই প্রশ্ন ছিল অনেকের। সেই প্রশ্নেরই যেন স্বতঃস্ফূর্ত জবাব মিলল ঢাকার একটি নির্বাচনী এলাকায়, লিফলেট বিতরণের মুহূর্তে।

তারেক রহমানের পক্ষে ভোট চাইতে এসে আচমকাই সাংবাদিকদের সামনে পড়েন শর্মিলা রহমান।

ক্যামেরা ও প্রশ্নের মুখোমুখি হয়ে একটুও অপ্রস্তুত না হয়ে নির্মল হাসিতে তিনি বলেন,

“আমি পলিটিকস করি না। এখানে যারা আছেন, তারাই রাজনীতিবিদ। আমি তো শুধু পরিবারের লোক। পরিবারের পক্ষে ভোট চাইতে এসেছি।”
সাংবাদিকদের প্রশ্ন—এইভাবে কি প্রচারণা চালিয়ে যাবেন ?

হাসিমুখে সংক্ষিপ্ত কিন্তু গভীর উত্তর দেন শর্মিলা রহমান,
“আমি ভাইয়ার জন্য ভোট চাইছি। সবাই ভাইয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এই ‘ভাইয়া’ শব্দটিই যেন মুহূর্তে আলাদা করে দিল পুরো দৃশ্যটিকে। যাদের সম্পর্ক ভাইয়ের, তারা কেউই তারেক রহমানকে ‘ভাই’ বলেন না—সবাই বলেন ‘ভাইয়া’। সেই ডাকেই ফুটে উঠল পারিবারিক আবেগ, রাজনীতির কোলাহলের বাইরে এক আন্তরিক সম্পর্কের প্রতিচ্ছবি।

রাজনৈতিক মঞ্চে অভ্যস্ত না হয়েও শর্মিলা রহমান যে আনন্দ ও স্বাভাবিকতায় তার ‘ভাইয়ার’ পক্ষে ভোট চাইছেন, আর যে নির্মল হাসিতে মানুষকে আহ্বান জানালেন—সে মুহূর্ত অনেকের কাছেই হয়ে উঠেছে একেবারে হোলসাম মোমেন্ট।
রাজনীতি নয়, দায়িত্ব নয়—শুধু সম্পর্কের টানে করা এই প্রচারণা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আমি তো পরিবারের লোক, ভাইয়ার জন্য ভোট চাইছি : শর্মিলা রহমান

আপডেট টাইম : ১২:১৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬