ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

ডিআরইউ নির্বাচনে বাদশা সভাপতি, নোমানী সা. সম্পাদক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
  • ৭৬০ বার

কা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ন‌ির্বাচন‌ে সাখাওয়াত হোসেন বাদশা (ইনকিলাব) সভাপতি ও মুরসালিন নোমানী (বাসস) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাদশা পেয়েছেন ৬০৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক হোসেন পেয়েছেন ২৬৩ ভোট। অন্যদিকে নোমানী পেয়েছেন ৬৮৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ শুকুর আলী পেয়েছেন ৪১৪ ভোট।

ভোটগ্রহণ শেষে বুধবার সন্ধায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।

এর আগে ডিআরইউ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে এক হাজার ৩৩৯ জন ভোটারের মধ্যে এক হাজার ১২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি আবু দারদা জোবায়ের, যুগ্ম-সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিলানী মিল্টন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, নারী বিষয়ক দিনার সুলতানা, প্রশিক্ষণ ও গবেষণা মাহমুদ রিয়াত, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী। সদস্যরা হলেন (১) নুরুল ইসলাম হাসিব (২) হাবিবুর রহমান (৩) সাইফুল ইসলাম (৪) সাখাওয়াত হোসেন সুমন (৫) মাইনুল হাসান সোহেল (৬) হাফিজ আল আসাদ ও (৭) আনিসুল ইসলাম।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্যপদসহ মোট ১৮টি পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ৩টি সম্পাদকীয় পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ওই ৩টি পদে নির্বাচন হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

ডিআরইউ নির্বাচনে বাদশা সভাপতি, নোমানী সা. সম্পাদক

আপডেট টাইম : ১১:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬