ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নির্বাচনী মাঠ থেকে ছিটকে পড়লেন মুজিবুল হক চুন্নু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১১৬ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের শেষ আশাটুকুও হারালেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বর্তমানে দলটির একাংশের নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তার করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত আপিল শুনানির ষষ্ঠ দিনে কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে তার প্রার্থিতা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়নপত্রে থাকা স্বাক্ষরের সঙ্গে কমিশনে দাখিল করা কাগজপত্রের স্বাক্ষরের মিল না থাকা এবং ঋণখেলাপি সংক্রান্ত জটিলতার কারণে তার আপিলটি মঞ্জুর করা হয়নি। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ–এর নেতৃত্বাধীন দলের আরও আটজন প্রার্থীর প্রার্থিতাও বাতিল ঘোষণা করা হয়।

এর আগে গত ৪ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই–বাছাইয়ে এসব ত্রুটি পাওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা চুন্নুর মনোনয়নপত্র বাতিল করেন।

উল্লেখ্য, মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সরকারের সময়ে দু’বার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনি এলাকায় পোস্টার সাঁটান। তবে মনোনয়নপত্র ক্রয়, দাখিল ও যাচাই–বাছাইয়ের সময় তিনি সরাসরি উপস্থিত ছিলেন না।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে মুজিবুল হক চুন্নু তার নিজ বাড়ি কিংবা নির্বাচনি এলাকা করিমগঞ্জ–তাড়াইল উপজেলায় একবারও আসেননি। এ সময় করিমগঞ্জে তার বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষ থেকে ঝাড়ু মিছিলও অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

নির্বাচনী মাঠ থেকে ছিটকে পড়লেন মুজিবুল হক চুন্নু

আপডেট টাইম : ০৩:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬