ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রমজানে মুসলমানদের প্রতি ওবামার ‘উষ্ণতম শুভেচ্ছা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫
  • ৪৩৫ বার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। সারা বিশ্বের মুসলমানদের প্রতি ‘উষ্ণতম’ শুভেচ্ছা জানান ওবামা দম্পতি। হোয়াইট হাউস থেকে গত বুধবার পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে গতকাল বৃহস্পতিবার রোজা শুরু হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও গতকাল সিয়াম-সাধনার মাস শুরু হয়। এ খবর দিয়েছে অনলাইন আল-আরাবিয়া। ওই বিবৃতিতে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে যারা রমজান মাস পালন করছেন, তাদের সবার জন্য মিশেল ও আমি উষ্ণতম শুভেচ্ছা পাঠাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, পবিত্র রমজান মাস ‘ধর্মবিশ্বাস, সহানুভূতি ও ক্ষমাশীলতা বৃদ্ধি এবং প্রতিকূল পরিস্থিতিতে উদ্যম বজায় রাখা’র সময়। শুভেচ্ছা-বার্তায় ওবামা বলেন, রমজানে পরিবারসহ সম্প্রদায়ের সবাই একসঙ্গে ইফতার ও নামাজে অংশগ্রহণের মাধ্যমে মুসলমানদের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটে। এদিকে মুসলমান রোজাদারদের জন্য রমজান মাসে হোয়াইট হাউসে একটি ইফতার পার্টির আয়োজন করা হবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

রমজানে মুসলমানদের প্রতি ওবামার ‘উষ্ণতম শুভেচ্ছা’

আপডেট টাইম : ০৯:৩৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫