ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

পরিবর্তন করা হচ্ছে কাবার গিলাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১৩৬ বার

হিজরি নতুন বছর উপলক্ষে পরিবর্তন করা হচ্ছে পবিত্র কাবার গিলাফ (কিসওয়া)। হিজরি ১৪৪৭ উপলক্ষে গিলাফ পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। আজ বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির গ্র্যান্ড মসজিদ ও নবী মসজিদের বিষয় দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত জেনারেল প্রেসিডেন্সির তত্ত্বাবধানে আগামীকাল বৃহস্পতিবার রাতেই শুরু হবে এই পবিত্র গিলাফ পরিবর্তনের কাজ। প্রায় ১১ মাস ধরে নিখুঁত কারুকার্যে নতুন গিলাফটি সাজানো হয়েছে। মক্কার উম্মুল জুদ এলাকায় অবস্থিত কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর হোলি কিসওয়াতে এটির যাবতীয় কারুকার্য করা হয়েছে।

প্রাচীন রীতি অনুযায়ী ৭টি ধাপে গিলাফ তৈরি হয়। এগুলো হলো পানি পরিশোধন, রেশম ধোয়া, কালো রঙে রঞ্জন, বয়ন, কোরআনের আয়াতের জ্যামিতিক ছাপ, স্বর্ণ-রুপা সুতার সূচিকর্মের চূড়ান্ত সংযোজন ও পরীক্ষা।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৭টি সূক্ষ্মভাবে বোনা রেশমের টুকরো দিয়ে গঠিত এই গিলাফে মোট ৬৮টি কোরআনের আয়াত খোদাই করা হয়েছে। এগুলো রুপার সুতা এবং ২৪ ক্যারেট সোনায় মোড়ানো সুতার মাধ্যমে লেপ্টে দেওয়া হয়েছে। নতুন গিলাফের ওজন প্রায় ১ হাজার ৪১৫ কেজি।

পবিত্র কাবার গিলাফ পরিবর্তন ঐতিহাসিক পরম্পরা। আগে হজের দিন এটি পরিবর্তন করার রীতি ছিল। তবে বর্তমানে ১ মহররম হিজরি নববর্ষের প্রথম প্রহরে করা হয়ে থাকে।

বিশেষভাবে তৈরি এ গিলাফে প্রতি মিটারে ১০ ধাপে ৯ হাজার ৯০০ সুতা লাগানো হয়। গিলাফের বাইরের কালো কাপড়ে স্বর্ণমণ্ডিত রেশম সুতা দিয়ে ক্যালিগ্রাফি করেন দক্ষ কারিগররা। এরপর ঝারনিখ কালি দিয়ে প্রথমে কাপড়ে ক্যালিগ্রাফির আউটলাইন দেওয়া হয়। পরে কারিগরদের দক্ষ হাতের ছোঁয়ায় হরফের ভেতর রেশম সুতার মোটা লাইন বসিয়ে স্বর্ণের সুতা দিয়ে বিশেষ পদ্ধতিতে হরফ ফুটিয়ে তোলা হয়।

মক্কার উম্মুদ জুদ এলাকায় বিশেষ কারখানায় কাবা শরিফের গিলাফ নির্মাণের প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করা হয়। গিলাফ তৈরির কাজে ১২০ কেজি সোনার সুতা, ৭০০ কেজি রেশমি সুতা এবং ২৫ কেজি রুপার সুতা ব্যবহার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

পরিবর্তন করা হচ্ছে কাবার গিলাফ

আপডেট টাইম : ০৮:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫