ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

মদনে শিক্ষক ও সার্ভেয়ার লাঞ্ছিত ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ১৩৮ বার

জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে বিদ্যালয়ের জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সার্ভেয়ার ও শিক্ষককে লাঞ্ছিত করায় শুক্রবার (২০ জুন) রাতে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সার্ভেয়ার নাসির উদ্দিন। এ ঘটনার ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে ঘর নির্মাণ করে শ্রীধরপুর গ্রামের গোলাপ মিয়ার স্ত্রী আম্বিয়া আক্তার। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সার্ভেয়ার দ্বারা জমির সীমানা নির্ধারণ করার জন্য আবেদন করে। শুক্রবার সার্ভেয়ার নাসির উদ্দিন জমির সীমানা নির্ধারণ করতে চাইলে আম্বিয়া, তার স্বামী গোলাপসহ তার দলবল সার্ভেয়ার ও প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে। এরই প্রেক্ষিকে সার্ভেয়ার নাসির উদ্দিন বাদী হয়ে শুক্রবার রাতে মদন থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনায় জড়িত থাকায় শুক্রবার রাতেই পুলিশ শ্রীধরপুর গ্রামের গোলাপ, আম্বিয়া, ফুলেছা ও বাবুকে গ্রেফতার করে শনিবার কোর্ট হাজতে প্রেরণ করে।

মদন থানার ওসি তদন্ত দেবাংশু জানান, সার্ভেয়ার ও প্রধান শিক্ষককে লাঞ্ছিত করায় ৮ জনকে আসামী করে সার্ভেয়ার একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ৪ আসামীকে গ্রেফতার করে শনিবার নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যন্যা আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

মদনে শিক্ষক ও সার্ভেয়ার লাঞ্ছিত ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ৪

আপডেট টাইম : ০৫:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫