ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

তারেক বললেন ‘আম্মা সালাম জানিয়েছেন’, ইউনূসের জবাব ‘উনি অসাধারণ মানুষ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১৩০ বার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আজ শুক্রবার দুপুরে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে সালাম পৌঁছে দেন তারেক রহমান।এ সময় খালেদা জিয়াকে ‘অসাধারণ মানুষ’ হিসেবে অভিহিত করেন প্রধান উপদেষ্টা।

আজ স্থানীয় সময় সকালের দিকে তারেক রহমান ডরচেস্টার হোটেলে আসেন। তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এ ছাড়া হোটেল কক্ষের বাইরে এসে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। এ সময় কুশল বিনিময় করেন তারা।

শুরুতেই তারেক রহমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুকে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিচয় করিয়ে দিতে গেলে তাকে উদ্দেশ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমীর খসরু,…তুমিও চলে আসছ!’ এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘খসরু সাহেবের সঙ্গে আপনার পরিচয় আছে?’জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘অবশ্যই আছে।’

ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে কুশল বিনিময় ছিল এ রকম:

ড. ইউনূস: খুব ভালো লাগছে।

তারেক রহমান: আমারও ভীষণ ভালো লাগছে।

ড. ইউনূস: আসেন। চলুন বসি।

তারেক রহমান: আপনার শরীর কেমন? ভালো আছেন?

ড. ইউনূস: এই যাচ্ছে। টেনে টেনে যাচ্ছে।

তারেক রহমান: আম্মা সালাম জানিয়েছেন।

ড. ইউনূস: উনি (বেগম খালেদা জিয়া) অসাধারণ মানুষ। ওয়ালাইকুম আসসালাম।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

তারেক বললেন ‘আম্মা সালাম জানিয়েছেন’, ইউনূসের জবাব ‘উনি অসাধারণ মানুষ’

আপডেট টাইম : ১০:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫