ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মিয়ানমার ছাড়িয়ে থাইল্যান্ডেও ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ১৩৫ বার

মিয়ানমারে সৃষ্ট ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় এখনও পর্যন্ত ১০১ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে মিয়ানমারের মান্দালয়ে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। এর তীব্র প্রভাব অনুভূত হয় প্রতিবেশী থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামেও।

থাইল্যান্ডে এ ভূমিকম্পে ব্যাংককসহ ১০টি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সামুত সাখোন, চিয়াং মাই, চিয়াং রাই, ফ্রায়ে, মায়ে হং সন, লাম্পাং, চাই নাট, লাম্পুন, লোই এবং কামফায়েং পেত প্রদেশ উল্লেখযোগ্য বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের মহাপরিচালক পাসাকর্ন বুনিয়ালাক।

এশিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক এবং থাইল্যান্ডের জাতীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্রের পরিচালক ড. পেননং ওয়ারনিচাই সতর্ক বলেছেন, ভূমিকম্পটি মিয়ানমারের সাগাইং ফল্ট লাইনে সংঘটিত হয়েছে, যা ভারত ও সুন্ডা টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। তবে এটি এমন মাত্রার ছিল যা ভূমিকম্প-সহনশীল ভবনগুলোর জন্য নিরাপদ বলে বিবেচিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মিয়ানমার ছাড়িয়ে থাইল্যান্ডেও ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০

আপডেট টাইম : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫