ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ফের বিরক্ত মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০১৫
  • ৪৮৯ বার

মেজাজটা ধরে রাখতে পারছেন না লিওনেল মেসি। গত মওসুমে স্প্যনিশ ক্লাব বার্সেলোনার ট্রেবল শিরোপা জয়ের নায়ক তিনি। কিন্তু কোপা আমেরিকায় দেশের হয়ে নিজেকে তেমন মেলে ধরেত পারছেন না। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা। এতে নিজের দলের খেলোয়াড়দের ওপরই চটেন মেসি। রেগে ম্যাচসেরার পুরস্কারও গ্রহণ করেন নি। দ্বিতীয় ম্যাচে কঠিন প্রতিপক্ষ উরুগুয়েকে অনেক কষ্টে ১-০ গোলে হারিয়েছে তারা। তবে মাঠে উরুগুয়ের খেলোয়াড়দের আচরণে বিরক্ত মেসি। উরুগুয়ের খেলোয়াড়রা মাঠে খেলতে নামেনি বলে মরেন তিনি। বরং তারা অন্য কোনোভাবে জেতার চিন্তা করছিল বলে মনে করেন মেসি। আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচে দুই দলের ৬ জন খেলোয়াড় হলুদ কার্ড দেখে। উত্তেজনার মুহূর্তে আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনোকে ৩৩ মিনিটে স্ট্যান্ড থেকে বের করে দেন রেফারি। ম্যাচ চলাকালে বেশ কয়েকবার দুই দলের খেলোয়াড়রা মৌখিক বিতর্কে জড়িয়ে পড়ে। মেসিকে প্রতিপক্ষের ডিফেন্ডাররা বুকের সঙ্গে বুক লাগিয়ে বার কয়েক বাধা দেন। এতে রিক্ত মেসি। বার্সেলোনার এ স্ট্রাইকার বলেন, ‘উরুগুয়ে শুরু থেকেই ‘কঠিন’ করে খেলতে চাইছিল। আমরাও জানি, কিভাবে কঠিন খেলার উত্তর দিতে হয়। তবে এটা আমাদের স্বভাব নয়, এমন খেলতে অভ্যস্ত নই। আমরা ম্যাচজুড়ে স্বাভবিক খেলাটাই খেলতে চেয়েছি। কিন্তু মনে হচ্ছিল, উরুগুয়ে খেলার জন্য মাঠে নামেনি। অন্য কোনোভাবে জেতাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু আমাদের সৌভাগ্য যে, আগুয়েরো একটি গোল করে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ফের বিরক্ত মেসি

আপডেট টাইম : ০৫:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০১৫