ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চ্যাম্পিয়নস ট্রফি শান্তর বিদায়, ৬ উইকেট নেই বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৬ বার

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে ভালো খেলেও শেষ পর্যন্ত উইকেট বিলিয়ে এলেন নাজমুল হোসেন শান্ত। ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে অপরাজিত আছেন জাকের আলী ও রিশাদ হোসেন।

আজ সোমবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র ম্যাচে খেলতে নেমেছে দুদল। বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হয়।

ব্যাটিংয়ে নেমে এদিন শুরুটা ভালো করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৪৫ রান তোলেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় নবম ওভারে মাইকেল ব্রেসওয়েলের বলে মারতে গিয়ে ব্যক্তিগত ২৪ রানে শটে থাকা কেন উইলিয়ামনের কাছে ক্যাচ দেন তানজিদ। এরপরই দলীয় ফিফটির দেখা পায় বাংলাদেশ।

তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ইতিবাচক শুরু করেন মেহেদী হাসান মিরাজ। ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন। তবে উইল ও’রোর্কির বলে মিচেল স্যান্টনারের হাতে বল তুলে দেন ব্যক্তিগত ১৩ রানে। এরপর ধীর ব্যাটিং করলেও দুই অঙ্কের আগেই ফিরে যান ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা তাওহীদ হৃদয় (৭)। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম নিজের নামে প্রতি সুবিচার করতে পারেননি। ব্রেসওয়েলের তৃতীয় শিকার হয়ে মাত্র ২ রানে মাঠ ছাড়েন।

সৌম্য সরকারের বদলে দলে সুযোগ পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদও সুবিধে করতে পারেননি। ব্যক্তিগত ৪ রানে ব্রেসওয়েলের শিকার হন তিনি। তবে এরপর জাকের আলীকে নিয়ে জুটির চেষ্টা করেন অধিনায়ক শান্ত। তারা ৬৭ বলেল ৪৫ রান তোলেন। তবে উইল ও’রোর্কির বলে আকাশে তুলে আত্মাহুতি দেন শান্ত। এই ব্যাটার ১১০ বলে ৯টি চারে ৭৭ রান করেন।

এই ম্যাচে জিতলেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যাবে কিউইরা। একই সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হবে ভারতেরও। নানা সমীকরণের এই ম্যাচে নিউজিল্যান্ড দলে দুটি পরিবর্তন এনেছে। নাথান স্মিথের জায়গায় এসেছেন কাইল জেমিসন। অন্যদিকে, ড্যারিয়েল মিচেল অসুস্থ থাকায় খেলছেন স্পিন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।

বাংলাদেশ দলও তাদের একাদশে দুইটি পরিবর্তন এনেছে। সৌম্য সরকারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন আগের ম্যাচে অসুস্থ থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। আর পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে ফেরানো হয়েছে গতিময় পেসার নাহিদ রানাকে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

চ্যাম্পিয়নস ট্রফি শান্তর বিদায়, ৬ উইকেট নেই বাংলাদেশের

আপডেট টাইম : ০৬:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫