ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষে : আসিফ নজরুল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৩০০০ অপরাধী গ্রেফতার কোন আসনে কে প্রার্থী, দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার তারেক রহমানের সঙ্গে ওলামা-মাশায়েখদের মতবিনিময় কারও চোখ রাঙানিতে ইসির ভয় পাওয়ার কোনো কারণ নেই: ছাত্রদল সম্পাদক অফিসার্স অ্যাড্রেসে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান মিছিল মিটিং আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে : তারেক রহমান মাহি ও জয়কে গ্রিনকার্ড দিল না যুক্তরাষ্ট্র জানুয়ারিতে আংশিক, জুলাই থেকে পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকর

পার্লামেন্টে মিথ্যা বলায় সিঙ্গাপুরের বিরোধী দলীয় নেতার শাস্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৮ বার

পার্লামেন্টারি কমিটির সামনে মিথ্যা বলে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সিঙ্গাপুরের বিরোধী দলীয় নেতা প্রীতম সিং।আদালতের রায়ে তার ৫ হাজার ২২৩ ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ টাকারও বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রীতম সিংয়ের বিরুদ্ধে দুটি অবিযোগ আনা হয়েছে। তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

পার্লামেন্টারি কমিটি ওয়ার্কার্স পার্টির (ডব্লিউপি) দলের এক সংসদ সদস্যকে কেন্দ্র করে তদন্ত চালাচ্ছিল। সেই তদন্তে কমিটির কাছে মিথ্যা বলার দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন দলের মহাসচিব প্রীতম।

এই রায় এমন এক সময়ে এলো, যখন দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির দুর্বল বিরোধী দল শাসক পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) বিরুদ্ধে অবস্থান আরো শক্তিশালী করতে চাচ্ছে। কয়েক মাসের মধ্যেই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯৫৯ সাল থেকে সিঙ্গাপুর শাসন করে আসছে পিএপি।

আগামী নভেম্বরের মধ্যে সিঙ্গাপুরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মধ্যে এই রায় দেশটির রাজনীতিতে বড় সিদ্ধান্ত। ৮৭ আসনের পার্লামেন্টে ৯টি আসন রয়েছে প্রীতম সিংয়ের দল ওয়ার্কার্স পার্টির।

সিঙ্গাপুরের সংবিধান অনুযায়ী কোনো পার্লামেন্ট সদস্য যদি ১০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা বা এক বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত হন তবে তিনি আসন হারাতে পারেন কিংবা পরবর্তী পাঁচ বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ হতে পারেন। তবে নির্বাচনী দপ্তরের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে এই শাস্তির কারণে প্রীতম সিং নিষিদ্ধ হবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস

পার্লামেন্টে মিথ্যা বলায় সিঙ্গাপুরের বিরোধী দলীয় নেতার শাস্তি

আপডেট টাইম : ০৬:৪১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫