ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বাংলা একাডেমি বা পুলিশকে অপ্রকাশিত বই পড়তে দেওয়া হাস্যকর: সংস্কৃতি উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩৫ বার

অমর একুশে বইমেলায় বই প্রকাশের আগে পাণ্ডুলিপি যাচাইয়ের অংশ হিসেবে প্রকাশিতব্য বই বাংলা একাডেমি বা পুলিশকে পড়তে দিতে হবে- এটি সরকারের সিদ্ধান্ত নয় জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বিষয়টি অবিশ্বাস্য ও হাস্যকর। আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘গণমাধ্যমে একটা সংবাদ ভুল- বোঝাবুঝি সৃষ্টি করছে। পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হচ্ছে, বই ছাপানোর আগে বাংলা একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর। আমাদের সরকারের নীতিমালার আশপাশেই নেই। সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। সেটা যদি আমাকে গালাগালি করেও হয়, এতে কিছু যায় আসে না। আর বই প্রকাশ সেন্সর করব, এটা হাস্যকর।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এই ভুল-বোঝাবুঝি এখানেই দূর করতে চাই। অন্তর্বর্তী সরকারের বই সেন্সরের পরিকল্পনা নেই। ওই পুলিশ কর্মকর্তা যদি বলে থাকেন, সেটা তিনি তার ব্যক্তিগত ভাবনার কথা বলেছেন। এটার সঙ্গে আমরা একমত নই।’

আজ সকালে ৩৬তম জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হান, সদস্যসচিব রেজাউদ্দিন স্টালিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বাংলা একাডেমি বা পুলিশকে অপ্রকাশিত বই পড়তে দেওয়া হাস্যকর: সংস্কৃতি উপদেষ্টা

আপডেট টাইম : ০৬:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫