ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:০০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ২১৯ বার

সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর (ম খা আলমগীর), সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য আনারুল আশরাফ ও সাদেক খানসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান কর্মকর্তারা পৃথকভাবে এই আবেদন করেন। শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়ে তার অনুলিপি পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেন।

মহিউদ্দিন খান আলমগীর
মহিউদ্দিন খান আলমগীরের আবেদনে বলা হয়েছে, তিনি সাবেক দ্যা ফার্মার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড) চেয়ারম্যান থাকা অবস্থায় মানি লন্ডারিংয়ের মাধ্যমে জামালপুর শাখা থেকে ৮ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি যেকোনো সময়ে দেশ ত্যাগ করতে পারেন। এজন্য তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

মন্নুজানসহ চারজন
আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানসহ চারজনের দেশটাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অন্যরা হলেন মন্নুজানের ভাই শাহাবুদ্দিন আহমেদ, ভাইয়ের মেয়ে শামীমা সুলতানা ও আত্মীয় এ এম ইয়াছিন।
এদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির আবেদনে বলা হয়েছে, মন্নুজানসহ অন্যরা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগ দুদক অনুসন্ধান করছে। তারা যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

সাদেক খান ও তার স্ত্রী
ঢাকার সাবেক সংসদ সদস্য খান ও তার স্ত্রী ফেরদৌসী খানের নিষেধাজ্ঞার আবেদন বলা হয়েছে, দুর্নীতির মাধ্যমে তারা অবৈধ সম্পদ অর্জন করেছেন। যা অনুসন্ধান চলছে। তারা যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। এ কারণে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

আনোয়ারুল আশরাফ ও তার স্ত্রী
নরসিংদীর সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ ও তার স্ত্রী আফরোজা সুলতানের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তারা। তারাও যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

ছাগল কান্ডের মতিউর ও তার স্ত্রী সন্তান
ছাগল কাণ্ডের মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ লাকি ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে ৬০ দিনের জন্য তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মেয়াদ শেষ হয় তাদের দেশ ত্যাগে আবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এননটেক্স গ্রুপের চার মালিক
এননটেক্স গ্রুপের চার মালিক মোহাম্মদ ইউনুছ,  কাজী মো. মোস্তফা সারোয়ার, মো. আব্দুল্লাহ সিদ্দিক ও মো. কবির হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের আবেদনে বলা হয়েছে, বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

সাব রেজিস্টার নিরোধ বরুণ বিশ্বাস ও তার স্ত্রী
দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে সাব রেজিস্টার নিরোধ বরুণ বিশ্বাস ও তার স্ত্রী মিনা বিশ্বাসের তদন্ত চলছে দুদকে। তাই দুদক তাদের পালানো ঠেকাতে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন।

রিয়াজ উদ্দিন
মোহাম্মদ রিয়াজ উদ্দিন রাজধানীর লালবাগের জি এন সাহা রোডের বাসিন্দা। সোনালী ব্যাংকের অনুকূলে ডিক্রীপ্রাপ্ত জমি নিজ নামে দেখিয়ে ভূমি অধিগ্রহণের বিপুল পরিমাণ সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে তার বিরুদ্ধে। এই কারণে তার বিদেশ গমনে রোহিত করার আবেদন করে দুদক। আদালত আবেদন মঞ্জুর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১০:২০:০০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪