ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

চিত্রা নদীতে নৌকা বাইচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬
  • ৩৯৫ বার

নড়াইল শহরের কোলঘেঁষে বয়ে যাওয়া চিত্রা নৌকাবাইচের মধ্য দিয়ে তিন দিনব্যাপী সুলতান উৎসবের সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিতb হয়।

প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, প্রাণ বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. আনিসুর রহমান প্রমুখ।

প্রাণ আপ এর পৃষ্ঠপোষকতায় এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইলের চিত্রা নদীতে বিশাল এই নৌকাবাইচ অুনষ্ঠিত হয়। নদীর দুই পাশে অর্ধলক্ষাধিক মানুষ এ বাইচ উপভোগ করে। নড়াইলের একটি সারি দল দর্শকদের মাতাতে ট্রলারে সারি গানের আয়োজন করে।

নড়াইল, মাগুরা, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, সাতক্ষীরা থেকে প্রতিযোগিতায় ১২টি পুরুষ এবং ৩টি নারী নৌকাসহ মোট ১৫টি নৌকাবাইচে অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় পুরুষদের গ্রুপে প্রথম হয়েছে ভাই ভাই জলপরী, দিদার মোল্যা, তেরখাদা, খুলনা। দ্বিতীয় হয়েছে আল্লাহ ভরসা, মাহাবুবুর রহমান, তেরখাদা খুলনা এবং তৃতীয় মা মনসা, নিরোধ বিশ্বাস, মুশুড়িয়া ও নড়াইল।

নারী গ্রুপে প্রথম হয়েছে গানের পাখি, উ্জ্জ্বল হাওলাদার, মুশুড়ি ও নড়াইল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

চিত্রা নদীতে নৌকা বাইচ

আপডেট টাইম : ১১:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬