ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

খালেদা সঙ্গে বৈঠক বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় চীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০১৫
  • ৫০৩ বার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত চীনা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের ছয় সদস্যের একটি প্রনিনিধি দল।
সোমবার বিকেল সাড়ে চারটার আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এই বৈঠক হয়। চীনা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার জুয়ো ইয়াস হু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
 বিএনপির পক্ষ থেকে ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
বৈঠক শেষে ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন,বাংলাদেশের বিষয়ে চীনা প্রতিনিধি দলের সদস্যরা স্পষ্ট করে বলেছেন- একটি স্থিতিশীল রাজনীতি ও গণতান্ত্রিক পরিবেশ তারা দেখতে চায়। এ বিষয় নিয়ে তারা আগেও কথা বলেছে। তিনি বলেন,বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক হাজার বছরের পুরনো। স্বাধীনতার পরে চীনের সঙ্গে যে সম্পর্কের সেতু গড়ে উঠেছে, তা জিয়াউর রহমানের মাধ্যমে। বিএনপির আমলেই।
চীন সরকারের মাধ্যমে বাংলাদেশে যেসব উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মঈন খান।
প্রায় এক ঘণ্টা চেয়ারপারসনের গুলশানের বাসভবনে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি প্রতিনিধি দল সদস্যরা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

খালেদা সঙ্গে বৈঠক বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় চীন

আপডেট টাইম : ০২:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০১৫