ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির বিদেশি সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করল পাকিস্তান ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে

ইন্টারনেটের গতি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত জানালেন পলক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ১৭৭ বার

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ থাকা ফেসবুক এবং টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস বিকেলের মধ্যেই চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (৩১ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পলক বলেন, আর কোনো বিধি নিষেধ নেই। আজ (বুধবার) বিকেলের মধ্যেই বন্ধ থাকা ফেসবুক-টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম সাইটগুলো চালু করে দেওয়া হবে। একই সঙ্গে ইন্টারনেটের সর্বোচ্চ স্পিড নিশ্চিত করার জন্য কাজ শুরু হয়েছে।

এর আগে, মেটার (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম) সিঙ্গাপুরের এশিয়া সদর দপ্তরের সঙ্গে (অনলাইন প্লাটফর্মে) এ বৈঠক করেন পলক। বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস-ইনফরমেশন, ডিস-ইনফরমেশন জনিত যে কোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে, গত ২৮ জুলাই সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময়ের কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে সরকার। চিঠিতে তাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্বপ্নযাত্রায় ধীরগতি

ইন্টারনেটের গতি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত জানালেন পলক

আপডেট টাইম : ১০:৪৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪