ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

মাহরাম ছাড়া নারীরা হজ করলে আদায় হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ১৭৫ বার

প্রশ্ন: নারীরা মাহরাম ছাড়া হজ করলে হজ আদায় হবে কি?

উত্তর: নারীদের মাহরাম ছাড়া সফর করা (৭৭ কিলোমিটার ভ্রমণ করা) জঘন্য পাপ। হাদিস শরিফে এসেছে- রাসূলুল্লাহ (সা.) মহিলাদের মাহরাম ছাড়া সফর করতে কঠোরভাবে নিষেধ করেছেন।

বিশেষত হজের সফরে নারীদের মাহরাম ছাড়া যাওয়া আরও জঘন্য ব্যাপার। কারণ এ সফর দীর্ঘ আর হজের মতো এত বড় নেক কাজে গিয়ে জঘন্য পাপে লিপ্ত হওয়া দুর্ভাগ্যের বিষয় বটে। এতে হজ কলুষিত হয়।

তদুপরি কেউ যদি মাহরাম ছাড়া হজ করে তাহলে হজ আদায় হবে বটে তবে মাকরুহে তাহরিমি হবে। মাকরুহে তাহরিমি হারামের কাছাকাছি। এর জন্য তওবা করতে হবে। (বুখারি ১/২৫০, মুসলিম ১/৪০২, আলমগীরি, ৫/৩৬৬)

তাসলিমা, নরসিংদী

প্রশ্ন: নারীরা যদি দলবদ্ধভাবে হজ করেন তাহলেও কি প্রত্যেকের মাহরাম সঙ্গে থাকতে হবে? অথবা এ অবস্থায় কি যে কোনো একজনের মাহরাম থাকলেই চলবে?

উত্তর: দলবদ্ধভাবে হজে গেলেও নারীদের প্রত্যেকের নিজ নিজ মাহরাম সঙ্গে থাকতে হবে। যদি কারোই মাহরাম সঙ্গে না থাকে তাহলে সবাই মারাত্মক গোনাহগার হবে।

আর যদি কারও মাহরাম সঙ্গে থাকে আর কারও না থাকে তাহলে যাদের মাহরাম সঙ্গে নেই তারা মারাত্মক গোনাহগার হবে। (শামী ২/১৯৯, তাতার খানিয়া ২/৪৩৫, ফাতহুল বাদীর ২/৩৩০)।

আবু সাঈদ, কুমিল্লা

প্রশ্ন: একজন নারীর হজের সামর্থ্য আছে, কিন্তু কোনো মাহরামের হজের ব্যয় বহন করার মতো সামর্থ্য নেই। তিনি নিজ খরচে হজে যাবেন এমন মাহরামও পাচ্ছেন না এমতাবস্থায় তার করণীয় কী?

উত্তর : ওই নারী মাহরামের হজের খরচ বহনের সামর্থ্যবান হওয়া অথবা নিজ খরচে হজে যাবে এমন মাহরাম পাওয়ার অপেক্ষা করবেন। যদি মৃত্যু পর্যন্ত নিজ খরচে হজে যাবে এমন মাহরাম না পান এবং নিজেও মাহরামের খরচ বহনের মতো সামর্থ্যবান না হন তাহলে মৃত্যুর আগে তার পক্ষ থেকে বদলি হজের ওসিয়ত করে যাবেন। (দুররুল মুখতার ৩/৪৬৪, আলমগীরি ১/২১৯, বাদায়ে ২/১২৩)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

মাহরাম ছাড়া নারীরা হজ করলে আদায় হবে

আপডেট টাইম : ১০:৫০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪