ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • ১২৪ বার

তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।  বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এর মধ্যে ইভিএমের মাধ্যমে ১৬টি। বাকিগুলোতে কাগজের ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইসি জানিয়েছে, এই ধাপে ১১২ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। এর মধ্যে ঘূর্ণিঝড় রিমালের কারণে ২২ উপজেলার ভোট স্থগিত হয়েছে। পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তিন পদের সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় সেখানে ভোট হচ্ছে না। বাকিগুলোতে নানা জটিলতায় ভোট হচ্ছে না। সবমিলিয়ে এই ধাপে ৮৭ উপজেলায় আজ ভোট হচ্ছে।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে মোট ১ হাজার ১৫২ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭, ভাইস চেয়ারম্যান ৪৫৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন।

তৃতীয় ধাপে ভোটগ্রহণের প্রস্তুতি শেষ হয়েছে বলে মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, আগের মতোই ভালো প্রস্তুতি আছে।  আমাদের কঠোর নির্দেশ যে ভোটার যদি একজন আসে কোনো কেন্দ্রে ওই একটি ভোটই হবে। দুইটা দেখানোর কোনো সুযোগ নেই। ভোট বাড়ানো বা কমানোর কোনো সুযোগ নেই। কেউ যদি এ কাজ করে এবং তা যদি প্রমাণ হয়, তার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে

আপডেট টাইম : ১০:৩০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪