ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ, বিকালে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২১:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • ২৪৩ বার

চলমান আন্দোলনের মধ্যেই ব্যাপক শোডাউনসহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে ছাত্রলীগের এই মিছিলের নেতৃত্ব দেন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এ অবস্থায় বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা বিকালে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন।

কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ছাত্রলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে মিছিল নিয়ে বুয়েটে ঢোকেন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাসহ নেতাকর্মীরা। ফুল দিয়ে আবারও বুয়েট ত্যাগ করেন তারা। তবে তারা এ সময় কোনো স্লোগান দেননি।

এর আগে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি ও শিক্ষাবিরোধী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়ে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগ। এতে বুয়েটের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলের বরাদ্দকৃত সিট বাতিল ঘোষণার প্রতিবাদ জানায় ছাত্রলীগ। সেই সঙ্গে রাব্বির সিট ফেরত দিতে বুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্র সংগঠনটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ, বিকালে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৭:২১:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪