ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

না.গঞ্জের সেই আইভী পাচ্ছেন ১৯১ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০১৬
  • ৩২১ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) নগর সেবার মান বাড়াতে ১৯১ কোটি টাকা ব্যয় করবে সরকার। সিটির রাস্তাঘাট ও ড্রেন নির্মাণ এবং বৃক্ষরোপণসহ নানা উন্নয়ন কর্মকাণ্ডের জন্য মেয়র সেলিনা হায়াত আইভীকে দেয়া হচ্ছে এ অর্থ।

এজন্য ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রাস্তা, ড্রেন নির্মাণ ও পুনঃনির্মাণ এবং বৃক্ষরোপণ’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের

ব্রিফ করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ একটি পুরাতন বন্দর শহর। মহানগরটির অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে জলাবদ্ধতা দেখা দেয়। এসব সমস্যা সমাধানে গৃহিত প্রকল্পে জন্য ব্যয় হবে ১৯১ কোটি ২৪ লাখ টাকা।

একনেক বৈঠকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে- ৩৮৮ কোটি টাকার ‘জামালপুর ও শেরপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প।

‘ঢাকা মহানগরীতে ১১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬টি মহাবিদ্যালয় (সরকারি) স্থাপনা’ শীর্ষক তৃতীয় সংশোধিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৩৫ কোটি টাকা।

১৫৬ কোটি টাকা ব্যয়ে ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর বিশেষ উন্নয়ন’ প্রকল্প।

‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ শীর্ষক দ্বিতীয় সংশোধিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা।

‘মুন্সিগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট জেলার ৫টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন’ শীর্ষক তৃতীয় সংশোধিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৪৪ কোটি টাকা।

৯৪ কোটি টাকা ব্যয়ে ‘মহিলা কারারক্ষীদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্প।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

না.গঞ্জের সেই আইভী পাচ্ছেন ১৯১ কোটি টাকা

আপডেট টাইম : ০৯:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০১৬