ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

স্পিকারের কাছে গানম্যান চাইলেন সাংসদরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬
  • ৬৯৬ বার

মন্ত্রীদের নিরাপত্তায় ডিএমপি কমিশনারের সতর্কবার্তার পর এবার সংসদ সদস্যদের গানম্যান দেওয়ার জন্য স্পিকারের কাছে দাবি জানালেন জাতীয় পার্টি সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। সংসদ সদস্যদের নিরাপত্তায় ঘাটতির কথা তুলে ধরে ক্ষোভ জানিয়ে মঈনুদ্দীন খান বাদলও স্পিকারের হস্তক্ষেপ চেয়েছেন।

বুধবার রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে এমপিদের নিরাপত্তার জন্য তারা এ দাবি জানান।

ফিরোজ রশিদ বলেন, ‘মন্ত্রীদের নিরাপত্তায় গানম্যান, বাসায় সেন্ট্রি আছে। তারা যখন রাস্তায় চলাফেরা করেন, তখন সাথে গাড়ি দিয়ে নিরাপত্তা বিধান করা হয়। এমনকি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতিদেরও গানম্যান দেওয়া হয়। কিন্তু মাননীয় স্পিকার আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই।’

স্পিকারের হস্তক্ষেপ চেয়ে তিনি বলেন, ‘সারাদেশকে তো প্রটেকশন দেওয়া যাবে না। মাননীয় সংসদ সদস্যদের প্রটেকশনের দায়িত্বটা কিন্তু আপনার’।

তিনি বলেন, ‘বড় ব্যবসায়ীদের গানম্যান দেওয়া হচ্ছে। বড় চাকরিজীবীদেরও এই প্রটেকশন দেয়া হয়েছে। তাহলে মাননীয় সংসদ সদস্যদের প্রটেকশনের ব্যবস্থা হবে না কেন?’

একই বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ কামনা করে সংসদ সদস্য মঈনুদ্দীন খান বাদল (চট্টগ্রাম-৮ ) বলেন, ‘আমি বারবার বলেছি, রাষ্ট্রচারের হিসেবে জনপ্রতিনিধির ওপরে কোনো সরকারি কর্মকর্তা থাকতে পারে না। কিন্তু, এ দেশে তা হয়েছে। জাতির জনক যে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স তৈরি করে গেছেন, সেটা কেন ফলো করি না―এটার কোনো ব্যাখ্যা নেই।’

ক্ষোভ জানিয়ে তিনি বলেন, তিনি বলেন, ‘ডিসিরও গানম্যান আছে। এসপিদের হাউস গার্ড আছে। সেক্রেটারি সাহেবদেরও আছে। ইদানীংকালে পয়সাওয়ালা এফবিসিসিআইদেরও আছে। আছাদুজ্জামান (ডিএমপি কমিশনার) হঠাৎ একদিন বললেন, মন্ত্রীরা নিরাপত্তাহীনতায়। মন্ত্রীরা সবচেয়ে নিরাপত্তার মধ্যে, এরপরেও তারা নিরাপত্তাহীনতায়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

স্পিকারের কাছে গানম্যান চাইলেন সাংসদরা

আপডেট টাইম : ১২:৩৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬