ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক

শিমের যত পুষ্টিগুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • ২০৪ বার

শীতকালীন সবজির মধ্যে শিম অন্যতম। এটি ভর্তা, ভাজি, রান্না সবভাবেই খাওয়া যায়। এই সবজির বেশ কয়েকটি বিশেষ উপকারিতা আছে। যেমন-

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ: অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জনর বিশেষভাবে দরকারি। এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দেয়। শিমের মধ্যে রয়েছে এই বিশেষ গুণ আছে।

পেট ভালো রাখে: শিম ফাইবারে ভরপুর একটি সবজি । ফাইবার পেট ভালো রাখতে সহায়তা করে।

ওজন কমায়: শিমে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরা রাখতে ভূমিকা রাখে। এর ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে।

মেজাজ ভালো রাখে: শিমের অন্যতম বিশেষ একটি উপাদান হল কপার‌। ডোপামিন ক্ষরণের মূল উপাদান এটি। ফলে মুড ঠিক থাকে। স্ট্রেসের সমস্যাও কমে।

হাড়ের স্বাস্থ্য: হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে এই বিশেষ সবজিটি‌।‌ শীতকালীন এই সবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ও ফসফরাস রয়েছে। এই দুই উপাদান হাড়ের যত্ন নেয়।

ফুসফুসের সমস্যা কমায়: ফুসফুসের জটিল রোগ ঠেকাতে সাহায্য করে শিমের গুণ‌। শিমের মধ্যে সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ও জিঙ্ক রয়েছে। এই উপাদানগুলি ফুসফুস ভালো রাখে।

হৃৎপিণ্ড ভালো রাখে: শিমের মধ্যে ভিটামিন বি১ রয়েছে। এটি অ্যাসিটাইলকোলিন তৈরি করে। এই উৎসেচক হৃৎপিণ্ডের যত্ন নেয়।

রক্তের কোলেস্টেরল কমায়: রক্তের কোলেস্টেরল হৃৎপিণ্ডের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। শিমে থাকা ডায়েটারি ফাইবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

শিমের যত পুষ্টিগুণ

আপডেট টাইম : ১১:৩০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪