ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

মঙ্গলে চাষ হবে টমেটো মুলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০১৬
  • ৬৩৯ বার

নেদারল্যান্ডসের উদ্যোক্তারা ২০৩০ সালের আগেই মঙ্গল গ্রহে যেতে চাইছেন। সেখানে যাওয়ার লক্ষ্যেই পৃথিবীতে মঙ্গলের মাটির আদলে মাটি তৈরি করে চাষাবাদ প্রক্রিয়া শুরু হয়েছে।

গবেষকরা বলছেন, মঙ্গলের মাটিতে জন্মানো যেতে পারে টমেটো, মটরশুঁটি, মুলাসহ বিভিন্ন ধরনের শাকসবজি। সেখানকার মাটি যতই বিষাক্ত হোক না কেন, এসব সবজি তা থেকে বিষ আহরণ করে না বলে তা খাওয়ার জন্যও নিরাপদ। দেশটির ওয়াগেনিজেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গ্রিনহাউস পদ্ধতি ব্যবহার করে মঙ্গল গ্রহের মতো পরিবেশ তৈরি করেন এবং এতে উৎপাদিত ৪ রকমের সবজি নিরাপদ হিসেবে ঘোষণা করেছেন।

এ ধরনের মাটিতে ক্যাডমিয়াম, তামা ও সিসার মতো ভারি ধাতু থাকায় তা সবজিকে বিষাক্ত করে তুলতে পারে বলে এতদিন ধারণা করছিলেন গবেষকরা। মোট ১০ ধরনের সবজির মধ্যে চার ধরনের সবজিতে কোনো বিষ পাননি। এর মধ্যে রয়েছে মুলা, মটর, রাই ও টমেটো। এর মধ্যে অ্যালুমিনিয়াম, তামা, লোহা, ম্যাংগানিজ, জিঙ্ক, আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোম, নিকেল কিংবা সিসার মতো উপাদান থাকলেও তা ক্ষতিকর হতে পারে এমন স্তর পর্যন্ত পৌঁছেনি। এএফপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

মঙ্গলে চাষ হবে টমেটো মুলা

আপডেট টাইম : ১২:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০১৬