ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশে’র ঘোষণা প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • ২১৯ বার

‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ এর পরিবর্তে ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের অনুমোদন দিয়েছে সরকার। প্রতিবছর ১২ ডিসেম্বর এ দিবস পালিত হবে।

সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

সাংবাদিকদের মাহবুব হোসেন বলেন, আমরা ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ পালন করে থাকি। ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশের ধারণা থেকে আমরা স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছি। সে প্রেক্ষাপটকে সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছে, আমরা ১২ ডিসেম্বর যে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালন করতাম সেই নাম পরিবর্তন করে একই তারিখে ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ উদযাপন করব।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে, রূপকল্প ২০২১ বাস্তবায়নের যে ঘোষণা দেন তার মূল শিরোনাম ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’। ২০০৮ সালে ১২ ডিসেম্বর ডিজিটাল বিল্পবের এ ঘোষণা দেন তিনি। যা ১১ বছর পর দিবস হিসেবে পালনে উদ্যোগ নেওয়া হয়।

২০১৭ সালে প্রথমবারের মতো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে দিনটি উদযাপিত হলেও ২০১৮ সালের ২৬ নভেম্বর দিবসটির নাম পরিবর্তন করে সরকার ১২ ডিসেম্বরকে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশে’র ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১০:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩