ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহ-সভাপতি কার্টুনিস্ট কুদ্দুস আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ২৮৮ বার

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৮ বছর।

শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা যান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এম এ কুদ্দুস সর্বশেষ দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।

এম এ কুদ্দুসের জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহ-সভাপতি কার্টুনিস্ট কুদ্দুস আর নেই

আপডেট টাইম : ১০:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩