ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

মদনে বণিক সমিতির সভাপতি আল-আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক হীরা কায়ছার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • ২৭০ বার

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন পৌরসভার ঐতিহ্যবাহী আলহাজ্ব মহিউদ্দিন মার্কেটে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ আল-আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক হীরা কায়ছার ছোট্টন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ মে) সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোষাধ্যক্ষ পদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় ও বাকী ৩টি পদ ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচিত হয়। নির্বাচনে ১৫৩ জন ভোটারের মধ্যে ১৫০ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে মোঃ আল-আমিন তালুকদার দোয়াত-কলম প্রতীক নিয়ে ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ শফিকুল আলম চেয়ার প্রতীক নিয়ে ৭২ ভোট পান।

সহ-সভাপতি হিসেবে মোঃ রাব্বুল মিয়া ও শেখ মোঃ হাদিছ দু’জনেই ৭২ ভোট করে পান। দু’জনে সমান ভোট পাওয়ায় সমিতির নিয়মানুযায়ী লটারির মাধ্যমে ফুটবল প্রতীকের রাব্বুল মিয়া বিজয়ী হন।

আনারস প্রতীক নিয়ে হীরা কায়ছার ছোট্টন ৮৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ উজ্জ্বল মিয়া আম প্রতীক নিয়ে ৫৪ ভোট পান।

বাবু সুজিত সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নিরাপত্তার দায়িত্বে ছিলেন, এ এস আই আশরাফুল আলম নেতৃত্বে একটি পুলিশ ফোর্স ও গ্রাম পুলিশ।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, আঃ হান্নান ( মাস্টার), মোঃ হারেছ মিয়া, মোঃ সিরাজুল ইসলাম খান ও মোঃ মনির হোসেন।

নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন, মালিক সমিতির সভাপতি আল-মনসুর আরিফ। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দ মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

মদনে বণিক সমিতির সভাপতি আল-আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক হীরা কায়ছার

আপডেট টাইম : ০৫:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩