ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

ধান কাটার সহযোগিতায় হটলাইন নম্বর চালু কৃষক লীগের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • ১৯৫ বার

ধান পাকলেও শ্রমিকের অভাবে ঘরে তোলা নিয়ে কৃষকরা যখন শঙ্কায় ঠিক তখনই পাশে দাঁড়াতে হটলাইন সেবা চালু করেছে রংপুর মহানগর কৃষকলীগ। তাদের দেওয়া হটলাইন নম্বরে (০১৭১৬০৬১৪৭০) কল করলেই মিলবে সহায়তা। ধান কাটতে কৃষকের পাশে গিয়ে দাঁড়াবে মহানগর কৃষকলীগ।

ইতোমধ্যে এই হটলাইন নম্বরে ফোন পেয়ে এক কৃষকের এক একর জমির ধান কাটা ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছে সংগঠনটির নেতা-কর্মীরা। শনিবার (২৯ এপ্রিল) নগরীর হাজিরহাট থানার অভিরাম বত্তরের দোলায় সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কাটা ও মাড়াইয়ের কাজ করেন তারা।

কৃষক আমিনুর রহমান বলেন, ধান কাটার মৌসুম এলেই শ্রমিক সংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। কৃষকলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আজ আমার একটি জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন। এ সময় কৃষকলীগ ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রংপুর মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন বলেন, রংপুর মহানগরী এলাকার মধ্যে শ্রমিক সংকট ও অর্থের অভাবে কোনো কৃষক ধান কাটা ও মাড়াই করতে পারছেন না, এমন সংবাদ পাওয়া মাত্রই মহানগর কৃষকলীগের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, করোনার সময়ও রংপুর মহানগর কৃষকলীগ সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছিল। এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষকলীগের নির্দেশনা অনুযায়ী রংপুর মহানগর কৃষকলীগ সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছে।

ধান কাটায় অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, মহানগর কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় ওয়ার্ড কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

ধান কাটার সহযোগিতায় হটলাইন নম্বর চালু কৃষক লীগের

আপডেট টাইম : ০৯:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩