ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঘরে তৈরি গরম ও মুচমুচে জিলাপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • ২২৮ বার

ইফতারে হরেক পদের সঙ্গে মুচমুচে জিলাপি না থাকলে যেনো চলেই না। জিলাপি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার।এটি তৈরি করা কঠিন মনে হলেও কিন্তু অনেক সহজ। অল্প সময়ের মধ্যেই সামান্য কিছু উপকরণ হাতের কাছে থাকলেই তৈরি করে নেয়া যায় মুচমুচে ঘরে তৈরি পারফেক্ট জিলাপি।

উপকরণ:

১. ময়দা ২ কাপ
২. চিনি ২-৩ কাপ
৩. গোলাপ জল সামান্য
৪. চালের গুড়ো আধা কাপ
৫. বেকিং পাউডার ২ চা চামচ
৬. দারুচিনি ও এলাচ ২-৩টি
৭. জাফরান সামান্য
৮. পানি পরিমাণমতো
৯. তেল পরিমাণমতো

পদ্ধতি:

প্রথমে একটি পাত্রে ২ কাপ ময়দা ও আধা কাপ চালের গুড়ো মিশিয়ে নিন। এবার ময়দা ও চালের গুড়ার মধ্যে বেকিং পাউডার, গোলাপ জল ও জাফরান মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে একসঙ্গে মাখিয়ে নিন।

মিশ্রণটি খুব পাতলা বা ঘন হবে না। এই মিশ্রণটি এবার ৮/৯ ঘণ্টা কিছুটা গরম স্থানে রেখে দিন। এবার চুলায় একটি পাত্রে চিনি, পরিমাণমতো পানি, দারুচিনি ও এলাচ দিয়ে ভালো করে জ্বাল দিন। শিরা কিছুটা ঘন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে রাখুন।

এবার আরেকটি পাত্রে তেল গরম করুন। জিলাপির মিশ্রণটি নরম পাতলা কাপড়ের মধ্যে নিয়ে ফুটো করে নিন অথবা সরু মুখের প্লাস্টিকের সসের বোতলেও ভরে নিতে পারেন। তারপর মিশ্রণটি গরম তেলে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির আকারে ছেড়ে দিন।

জিলাপির দুই পাশ লালচে করে ভেজে করতে হবে। লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। এবার জিলাপি ভাজা মাত্র চুলা থেকে তুলে সরাসরি চিনির সিরায় ডুবিয়ে রাখুন। প্রায় ২-৩ মিনিট সিরায় ডুবিয়ে রাখার পর জিলাপিগুলো উঠিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখুন।

ব্যাস, তৈরি হয়ে গেল মুচমুচে রসালো জিলাপি। ইফতারে ঘরে তৈরি এই জিলাপি সবাই মিলে উপভোগ করুন। বাইরের কেনা জিলাপির চেয়ে এটি হবে আরও স্বাস্থ্যকর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঘরে তৈরি গরম ও মুচমুচে জিলাপি

আপডেট টাইম : ১১:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩