ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সম্মানজনকভাবে বিদায় নিতে পেরেছি, এটা আমার জন্য বড় পাওয়া: রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • ২১৭ বার

রাষ্ট্রপতি পদের মর্যাদা রক্ষা করা রাষ্ট্রেরই সম্মান রক্ষা করা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর আর কোনো পদে যাওয়া সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

রোববার বঙ্গভবনের দরবার হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি আরও বলেন, প্রত্যেক রাজনীতিবিদের উচিত নিজের এলাকার উন্নয়নে কাজ করা।

এদিন রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকরা রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে যান।

সন্ধ্যায় সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন তিনি। নিজের রাজনৈতিক জীবনের শুরু থেকে আজ অব্দি সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরেন খোলামেলা ভাবেই।

ব্যক্তি জীবনের শৈশব-কৈশোর পেরিয়ে রাজনীতির শৈশব থেকে যৌবনে পদার্পণ নিয়ে নিজের লেখা প্রথম বইয়ে সবকিছু উল্লেখ করেছেন রাষ্ট্রপতি। দশ বছর মেয়াদ পূর্তির আর মাত্র ৪২ দিন বাকি থাকার কথা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অবসর কাটানোর ইচ্ছা রয়েছে লেখালেখি করে।

হাওরের পশ্চাৎপদ অঞ্চলকে উন্নয়নের মূল ধারার সঙ্গে যুক্ত করেছেন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রত্যেক রাজনীতিবিদদের নিজ নিজ এলাকার জন্য কাজ করা উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সম্মানজনকভাবে বিদায় নিতে পেরেছি, এটা আমার জন্য বড় পাওয়া: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:৩৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩