ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে ওমান ও ফ্রান্সের প্রতি আহ্বান রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ওমান এবং ফ্রান্সের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে নবনিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বালুসি এবং ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মুসদুপি বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে এরে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। খবর বাসসের।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ওমানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের পরপরই রাষ্ট্রপতির কাছে ফ্রান্সের রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন।

ওমানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ আশা করেন নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশের সাথে ওমানের সম্পর্ক আরো জোরদার হবে।

রাষ্ট্রপতি বলেন, ওমান বাংলাদেশের শ্রম শক্তি রফতানির গুরুত্বপূর্ণ গন্তব্য।

প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে বাংলাদেশ থেকে নার্স, ডাক্তারসহ আরও দক্ষ জনশক্তি নেয়ার কথা বলেন রাষ্ট্রপতি।

এদিকে, ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ফ্রান্স বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং রফতানির গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বিনিয়োগের আহ্বান জানান।

দেশের মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন আবদুল হামিদ।

বাংলাদেশের সাথে ফ্রান্সের কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করায় ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে ওমান এবং ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতরা বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গভবনে পৌঁছুলে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি অশ্বারোহী দল রাষ্ট্রদূতদের পৃথক ‘গার্ড অব অনার’ প্রদান করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে ওমান ও ফ্রান্সের প্রতি আহ্বান রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২