ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মদনে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, তদন্ত শুরু 

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • ২২০ বার

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর রাজ্জাক দাখিল মাদ্রাসা’র সুপার বজলুর রহমানের বিরুদ্ধে গোপনে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠায়, তদন্ত শুরু।

মাদ্রাসা কমিটি গঠনে অনিয়ম হয়েছে এই দাবিতে গত ২৪ নভেম্বর প্রতিষ্ঠানটির দাতা সদস্য আবদুল হাই সরকার, মাদ্রাসা সুপারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে গত ২৭ নভেম্বর বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে, বিষয়টি প্রশাসনের নজরে আসে।
দাতা সদস্য আবদুল হাই সরকার বলেন,  প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, দাতা সদস্যদের না জানিয়ে, ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গোপনে কমিটি গঠন করায়, আমি সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।
তিনি আরো বলেন, গত বছরও সুপার এবং বর্তমান সভাপতি আরজু মিয়ার বিরুদ্ধে দুই লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। তখন যদি সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হতো, তাহলে এখন তারা এই কাজ করার সাহস পেতনা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক তদন্তের জন্য একটি চিঠি পেয়েছি। কারণ দর্শানোর জন্য ইতোমধ্যে মাদ্রাসা সুপারকে চিঠি ইস্যু করা হয়েছে। তদন্তের স্বার্থে আগামী মঙ্গলবারের দিকে মাদ্রাসায় যেতে পারি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মদনে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, তদন্ত শুরু 

আপডেট টাইম : ০৪:৫৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২