ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

বিশ্ব গণ্ডার দিবস আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ব গণ্ডার দিবস আজ (২২ সেপ্টেম্বর)। ২০১০ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড সাউথ আফ্রিকা ২২ সেপ্টেম্বরকে বিশ্ব গণ্ডার দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর এই দিনটি বিশ্ব গণ্ডার দিবস হিসেবে পালন করা হয়।

বিশ্বব্যাপী গণ্ডার শিকার রোধ ও গণ্ডারের বাসভূমি সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশে এই দিবস পালন করা হয়। বিভিন্ন দেশের সরকার, এনজিও, চিড়িয়াখানা ও সাধারণ মানুষ মিলে এই দিনটি পালন করে থাকে।

সব বন্য প্রাণীদের মধ্যে গণ্ডার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী। সারা বিশ্বজুড়ে পাঁচ ধরনের গণ্ডার দেখা যায়। এর মধ্যে আফ্রিকায় পাওয়া যাওয়া সাদা ও কালো গণ্ডার, একশৃঙ্গ, জাভা ও সুমাত্রায় প্রজাতির গণ্ডার পাওয়া যাওয়া এশিয়ায়। এইসব বিপন্ন প্রজাতির গণ্ডার বাঁচানোর জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

গণ্ডারদের বাঁচানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকেও একটি বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এই দিনটি একেকটি দেশে একেক রকম ভাবে পালিত হয়। যেমন- নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিতর্ক সভার আয়োজন, স্কুল কলেজের ছাত্রদের এ ব্যাপারে জানানো, চিত্র প্রদর্শনী মিছিল এবং স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা, পোস্টার বিলি করা ইত্যাদি।

প্রাকৃতিক বিপর্যয়, চোরাকারবারি, বন ধ্বংসসহ নানা কারণে গণ্ডার এখন বিলুপ্তির পথে। এদের যদি সঠিকভাবে সংরক্ষণ না করা হয় তাহলে হয়তো ভবিষ্যতে গণ্ডার প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। আর তাই তাদের সংরক্ষণ করার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বিশ্ব গণ্ডার দিবস পালিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান

বিশ্ব গণ্ডার দিবস আজ

আপডেট টাইম : ১০:৩৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২