ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার এক হাজার গোলের টার্গেট রোনালদোর হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ আত্মহত্যায় প্ররোচনার মামলা ফের ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলামকে জাতিসংঘের ৮১তম অধিবেশন সভাপতির কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল, মুগ্ধ পর্যটকেরা

কিশোরগঞ্জের মিঠামইনে ট্রলার ডুবে পাঁচ নারী আনসার সদস্যের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০১৬
  • ৪৪৭ বার

কিশোরগঞ্জের মিঠামইনে ট্রলার ডুবে পাঁচ নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে তারা বাড়ি ফিরছিলেন।
আজ রোববার ভোর ৫টার দিকে মিঠামইন উপজেলার বাজারঘাট এলাকায় ঘোড়াউত্রা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া আনসার সদস্যরা হলেন- সাবিনা (৩৩), হাসনা আরা (৩৭), বিউটি (২৮), মোমেনা (৩৯) ও আম্বিয়া (৩৫)। তারা কিশোরগঞ্জের নিকলী উপজেলার বাসিন্দা।
মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘নির্বাচনী দায়িত্ব পালন শেষে ট্রলারে করে ৪৫-৫০ জন আনসার সদস্য ঘোড়াউত্রা নদীর বাজারঘাট থেকে নিকলী যাচ্ছিলেন। অতিরিক্ত ‍যাত্রীর কারণে ঘাটের কাছেই ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই পাঁচ নারী আনসার সদস্য নিখোঁজ হন। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।’
কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি অ্যাডজুটেন্ট আমজাদ হোসেন বলেন, ‘সকাল ৯টা পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা সবাই আনসার সদস্য।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

কিশোরগঞ্জের মিঠামইনে ট্রলার ডুবে পাঁচ নারী আনসার সদস্যের মৃত্যু

আপডেট টাইম : ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০১৬