ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ঢাকায় শ্রেয়া ঘোষাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫
  • ৪৪৫ বার

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল এখন ঢাকায়। ৫ বছর পর ঢাকায় পা রাখলেন তিনি। ‘শ্রেয়া ঘোষাল নাইট’ শীর্ষক কনসার্টে অংশ নিতে শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। শুক্রবার সন্ধ্যায় বে এন্টারটেইনমেন্টের আয়োজনে রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত এ কনসার্টে গাইবেন শ্রেয়া। এখানে শ্রেয়া ঘোষালের পাশাপাশি আরও গাইবেন ভারতীয় সংগীতশিল্পী রিকেশ। এছাড়াও থাকবে নাচের দল এবং একাধিক কমেডিয়ান। তারা গতকালই ঢাকায় এসেছেন। কনসার্টের প্রমোশনাল এ্যান্ড টিকেট পার্টনার দ্য এজেন্সি সলিউশন। এ কনসার্টের টিকেটের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ডায়মন্ড ১০ হাজার, প্লাাটিনাম সাড়ে ৭ হাজার, গোল্ড ৫ হাজার ও সিলভার ৩ হাজার টাকা। উল্লেখ্য, শ্রেয়া  ঘোষাল ভারতের জিটিভির ‘সারেগামাপা’ সংগীত প্রতিযোগিতা জয়ের মাধ্যমে গানের জগতে পা রাখেন। ২০০২ সালে বলিউডের ‘দেবদাস’ চলচ্চিত্রের মাধ্যমে তার প্লেব্যাকে অভিষেক হয়। এ চলচ্চিত্রের গানগুলোতে কণ্ঠ দিয়ে তিনি সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এখন পর্যন্ত তিনি ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে গান গেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

ঢাকায় শ্রেয়া ঘোষাল

আপডেট টাইম : ০৮:৫৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫