ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

প্রাথমিক শিক্ষায় ৫০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে পাঁচ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। প্রতি ডলার ৯৩ টাকা ৫০ পয়সা হিসাবে টাকার অঙ্কে যা ৫০০ কোটি ৪৫ লাখ ৮৭ হাজার টাকা। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) ট্রাস্ট ফান্ড থেকে এ অনুদান দেওয়া হবে। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে এসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং এ চুক্তিতে স্বাক্ষর করেন।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ৩০ মে বিশ্বব্যাংক অতিরিক্ত অনুদান সহায়তা অনুমোদন করে। এরপরই গত ২১ জুন প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ কর্মসূচির আরডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদন পায়। ২০১৮ সালে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২০২৩ সাল পর্যন্ত। কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে জোগান দেওয়া হবে ২৫ হাজার ৫৯১ কোটি ৫৭ লাখ টাকা। বাকি ১২ হাজার ৮০৫ কোটি ৫৯ লাখ টাকা আসবে বৈদেশিক সহায়তা হিসেবে।

এ ক্ষেত্রে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইইউ, ডিএফআইডি, অস্ট্রেলিয়ান এইড, কানাডীয় সিডা, সুইডিশ সিডা, ইউনিসেফ ও ইউএসএইড প্রকল্পে অর্থায়ন করবে। এরই ধারাবাহিকতায় অর্থায়ন করেছে বিশ্বব্যাংক। শিক্ষকদের প্রশিক্ষণ, শ্রেণিকক্ষ নির্মাণ, সব শিশুর শিক্ষা নিশ্চিতকরণ, আইসিটি শিক্ষার মানোন্নয়নের মতো বিষয়গুলো পিইডিপি-৪-এ স্থান পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

প্রাথমিক শিক্ষায় ৫০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

আপডেট টাইম : ০৩:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২