ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

মোদির আগেই আজ ঢাকায় আসছেন মমতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫
  • ৪৪৫ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগেই বাংলাদেশে আসছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে তার এ সফর হলেও মোদির আগেই আজ শুক্রবার ঢাকায় আসছেন তিনি। আগামীকাল শনিবার আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সন্ধ্যায় এয়ার ইন্ডিয়ার একটি নিয়মিত ফ্লাইটে মমতা ব্যানার্জি ঢাকায় পৌঁছাবেন। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাঁকে স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে।

মমতার সফর সম্পর্কে এর মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, মোদীর এ সফরে তিস্তা চুক্তি হচ্ছে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঢাকা সফর সীমান্ত চুক্তির রেটিফিকেশনের সঙ্গে যুক্ত। সীমান্ত চুক্তির ওই  রেটিফিকেশনের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মোদীর সঙ্গে বৈরিতার কারণে মমতা ব্যানার্জি ঢাকায় একই হোটেলে থাকছেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সফরসঙ্গীদের ঢাকায় অবস্থানের জন্য সোনারগাঁও হোটেলে ব্যবস্থা করা হয়েছে। আজ মমতা ব্যানার্জি থাকবেন রেডিসন হোটেলে। তাঁর আলাদা হোটেলে থাকার কারণ সম্পর্কে ঢাকার কর্মকর্তারা বলছেন, মমতা পৃথক হোটেলে থাকার আগ্রহ প্রকাশ করায় তাঁর জন্য রেডিসনে থাকার ব্যবস্থা করা হয়েছে।

সূত্র আরো জানায়, সফরসঙ্গীসহ মমতা আজ রাতেই ঢাকায় পৌঁছবেন। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির স্থল সীমান্তচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা একটি বৈঠকেও বসতে পারেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

মোদির আগেই আজ ঢাকায় আসছেন মমতা

আপডেট টাইম : ০৪:৫৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫