ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

৫২ হাজার বিদেশি কর্মী নিচ্ছে এ বছর মালয়েশিয়ার পামশিল্পে এক লাখের বেশি কর্মী লাগবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার লকডাউনের কারণে মালয়েশিয়ার পামশিল্পে এক লাখের ওপর শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় এ বছরের মধ্যেই অন্তত ৫২ হাজার বিদেশি কর্মী যোগ দেবেন বলে আশা করছে মালয়েশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশন (এমপিওএ)।

লকডাউনে সীমান্ত বন্ধ থাকার জেরে দীর্ঘদিন ধরে কর্মী সংকটে ভুগছে মালয়েশিয়ার পামশিল্প। দেশটির শ্রমশক্তির প্রায় ৮০ শতাংশই বিদেশি কর্মী, যার বেশির ভাগ যান ইন্দোনেশিয়া থেকে।

কর্মী সংকটের প্রভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম উৎপাদক দেশটিতে এর উৎপাদন নেমে গেছে কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।

এমপিওএর প্রধান নির্বাহী নাগীব ওয়াহাব বলেন, ‘সরকার চলমান শ্রম সংকট কমাতে ৩২ হাজার কর্মী বরাদ্দের পাশাপাশি আরো ২০ হাজার কর্মীকে প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে, যাদের আবেদন ২০২০ সালে সীমান্ত বন্ধ হওয়ার আগে অনুমোদিত হয়েছিল। এরই মধ্যে কিছু বিদেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছে গেছেন। ’

তিনি বলেন, ‘আমরা এক ভয়ানক পরিস্থিতিতে রয়েছি। ধারণা করা হয়, দেশে এক লাখের বেশি কর্মীর ঘাটতি রয়েছে। আমি মনে করি, আগামী জুলাই মাস নাগাদ প্রচুর কর্মী প্রবেশ করবেন। ’

২০২০ সালের এপ্রিলে মালয়েশিয়ার পামশিল্পে কর্মরত ছিলেন প্রায় তিন লাখ ৩৭ হাজার বিদেশি কর্মী। তবে মহামারির মধ্যে অনেকে স্বদেশে ফিরে যান এবং এরপর সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা আর মালয়েশিয়ায় ফিরতে পারেননি। প্রায় দুই বছর পর অবশেষে গত মাসে বিদেশি কর্মী প্রবেশের অনুমতি দিয়েছে মালয়েশীয় সরকার। তবে প্রচুর কর্মী যোগ দেওয়ার সম্ভাবনা সত্ত্বেও ২০২২ সালে সম্ভাব্য পাম উৎপাদনের পরিমাণ এক কোটি ৯০ লাখ টনের নিচেই রেখেছেন নাগীব। সূত্র : স্ট্রেইটসটাইমস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

৫২ হাজার বিদেশি কর্মী নিচ্ছে এ বছর মালয়েশিয়ার পামশিল্পে এক লাখের বেশি কর্মী লাগবে

আপডেট টাইম : ১০:৩৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২