ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

পাখির বিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫
  • ১২১৪ বার

কলকাতার স্টার জলসা চ্যানেলে প্রচার চলতি জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝেনা’র আলোচিত চরিত্র পাখি অর্থাৎ মধুমিতা সরকার এ বছরই বিয়ে করতে যাচ্ছেন। খবরটি শুনে অনেক পাঠকের মনেই প্রশ্ন জাগতে পারে ঐ সিরিয়ালে তার বিপরীতে অরণ্য সিংহ রায় চরিত্রে রূপদানকারী অভিনেতার সঙ্গেই কি বাস্তবজীবনে ঘর বাঁধতে যাচ্ছেন পাখি? উত্তরে বলতে হয়, না। তবে তার হবু বরকেও নাটকের মাধ্যমেই চেনেন দর্শক। কলকাতারই বিভিন্ন টিভি সিরিয়ালের অভিনেতা সৌরভ, যিনি এখন চলচ্চিত্রেও ব্যস্ত। ‘বধূ কোন আলো লাগল চোখে’ টিভি সিরিয়ালের পর ‘কাদের কূলের বউ’, ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ প্রভৃতি ছবিতে অভিনয় করে প্রসংশিত হন তিনি। উল্লেখ্য, ‘সবিনয় নিবেদন’ মেগাসিরিয়াল দিয়ে মধুমিতার যাত্রা শুরু, এখানেই সহশিল্পী হিসেবে ছিলেন সৌরভ। পরিচয়, বন্ধুত্ব এবং প্রেম-সবকিছুই এই সিরিয়ালের সেটেই। মধুমিতার কাছের বন্ধুদের সূত্রে জানা গেছে, খুব শিগগিরই রেজিস্ট্রি করবেন বলে ঠিক করেছেন তারা। দু’জনের বাড়ি থেকেই ছোট করে বিয়ের অনুষ্ঠান হবে। খুব বেশি লোকাচার বা বিয়ের নিয়ম মানা হবে না। এর কিছু মাস পরে জয়েন্ট রিসেপশন হবে। সেদিনই সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আরও জানা যায়, আসছে আগস্টে বিয়ে করতে চলেছেন জনপ্রিয় এই টেলিভিশন তারকা জুটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

পাখির বিয়ে

আপডেট টাইম : ০৫:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫