ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চিকেন স্টু তৈরি করুন সহজেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মুরগির মাংস দিয়ে কতজনই না কত পদ তৈরি করেন। তবে স্বাস্থ্য সচেতনরা সব খাবারই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করেন। তেমনই এক পদ হলো চিকেন স্টু।

বিভিন্ন তারকা থেকে শুরু করে ফিটনেসপ্রেমীদের পছন্দের এক খাবার এটি। আপনিও যদি ওজন কমানোর রেসে দৌড়ান, তাহলে ডায়েটে স্বাস্থ্যকর এই খাবার রাখতে পারেন। জেনে নিন তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. মুরগির মাংস ৫০০ গ্রাম
২. পেঁয়াজ কুচি ১ কাপ
৩. আদা বাটা ১ টেবিল চামচ
৪. রসুন বাটা ২ টেবিল চামচ
৫. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
৬. টমেটো কুচি আধা কাপ
৭. নারকেলের দুধ ১ কাপ
৮. লবণ স্বাদমতো
৯. গোলমরিচ ১ চা চামচ ও
১০. তেল ২ টেবিল চামচ।

পদ্ধতি

প্রথমে মাংসে লবণ ও গোলমরিচ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন।

এরপর আদা, রসুন বাটা ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা থেকে তেল উঠে আসলে মাংস দিয়ে নাড়াচড়া করুন। স্বাদমতো লবণ দিন।

এরপর টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে ১০ মিনিট ঢেকে রাখুন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নারকেলের দুধ মিশিয়ে দিন।

ঝোল শুকিয়ে গেলে একটু পানি মিশিয়ে দিন। তারপর গোলমরিচের গুঁড়া ও ধনেপাতা কুচি ছড়িয়ে চুলা বন্ধ করে দিন।

গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে দারুন মানিয়ে যায় চিকেন স্টু! চাইলে স্যুপের মতোও খেতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চিকেন স্টু তৈরি করুন সহজেই

আপডেট টাইম : ০৮:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২