ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিক্ষোভের ডাক দিল হেফাজতে ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬
  • ৫১৫ বার

শিক্ষাব্যবস্থাকে অনইসলামিকীকরণের প্রতিবাদে ও বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার বারীধারা মাদরাসায় আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী শুক্রবার বাদ জুমা বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ধর্মনিরপেক্ষতার নামে যে ধর্মহীনতা ও বিজাতীয় সংস্কৃতি জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া হচ্ছে, এ ব্যাপারে ওলামা মাশায়েখ ও ইসলামী নেতৃবৃন্দ বিভিন্ন সময় যে অভিযোগ করে আসছেন, তা-ই সত্য প্রমাণিত হয়েছে।

এতে বলা হয়,

জাতিকে ধর্মহীন ও ইসলাম-বিদ্বেষী করার এক মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দেশের শিক্ষা সংস্কৃতিকে অনইসলামিকীকরণের প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকলে মানুষের ধর্মীয় ঐতিহ্য, স্বাতন্ত্র ও সাংস্কৃতিক ঐতিহ্য বিলুপ্ত হবে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রেণীর পাঠ্যবই থেকে যেসব ইসলাম বিষয়ক রচনা ও কবিতা বাদ দেয়া হয়েছে, সেগুলো উল্লেখ করা হয়। পাশাপাশি যেসব অনইসলামিক রচনা অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলোর কথাও উল্লেখ করা হয়।

এসময় ২০০০ সালে প্রণীত শিক্ষানীতি অনুযায়ী যে শিক্ষা আইন তৈরি করা হচ্ছে তা-ও বাতিলের দাবি জানান তারা। পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষা নিয়ন্ত্রণেরও দাবি জানান হেফাজত নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের ঢাকা মহানগরীর আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী, মহানগরীর যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসূফী, মাওলানা আবুল কালাম, ড. আহমদ আব্দুল কাদের, অধ্যাপক আব্দুল করিম, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামেদী ও মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিক্ষোভের ডাক দিল হেফাজতে ইসলাম

আপডেট টাইম : ১১:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬