ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সাংবাদিক পরিচয়ে অপরাধী গ্রেফতার পুলিশের একটি কৌশল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬
  • ৭১৫ বার

শফিক রেহমানকে গ্রেপ্তারের সময় গোয়েন্দা পুলিশ তার বাসায় প্রবেশে সাংবাদিকের যে পরিচয় দিয়েছিল, এটি কৌশলের অংশ ছিল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে চলে যাবার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ঢাবির মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, পুলিশ বিভিন্ন সময় আসামি ধরার জন্য বিভিন্নরকম কৌশল অবলম্বন করে থাকে। কৌশলের অংশ হিসেবে কখনো ভিক্ষুক, কখনো হকার আবার কখনো অন্য পরিচয় দেওয়া হয়ে থাকে। এই ক্ষেত্রেও (শফিক রেহমানকে গ্রেপ্তারের সময়) কৌশল অবলম্বন করা হয়েছিল। তবে গোয়েন্দা পুলিশের গায়ে তখন জ্যাকেট পরা ছিল বলে জেনেছি।

শ‌ফিক রেহমান‌কে স্বসম্মা‌নে গ্রেফতার করা হ‌য়ে‌ছে উল্লেখ করে আইজিপি বলেন, অামার দেশ প‌ত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান‌ ও শ‌ফিক রেহমান‌কে সু‌নি‌র্দিষ্ট মামলায় ত‌থ্যের ভিত্তি‌তে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ।

পু‌লি‌শের প্রধান আরও ব‌লেন, প্রমা‌ণিত ত‌থ্যের ভি‌ত্তি‌তে তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। পু‌লি‌শের কা‌ছে তথ্য প্রমাণ না থাক‌লে তো পু‌লিশ গ্রেফতার কর‌বে না। এ নি‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ও টক‌শো‌তে যা ইচ্ছে তাই বলা হ‌চ্ছে এটা ঠিক না।

‌ক্রি‌মি‌নোল‌জি বিভা‌গের চেয়ারম্যান ড. জিয়া রহমা‌নের সভাপতি‌ত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রা‌খেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অ‌তি‌রিক্ত ক‌মিশনার ম‌নিরুল ইসলাম, একুশে টি‌ভির সিইও মনজুরুল অাহসান বুলবুল, ঢা‌বির সামা‌জিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফ‌রিদ অাহ‌মেদ, সাংস্কৃ‌তিক ব্য‌ক্তিত্ব লুবনা ম‌রিয়ম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সাংবাদিক পরিচয়ে অপরাধী গ্রেফতার পুলিশের একটি কৌশল

আপডেট টাইম : ১১:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬