ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না : বদিউল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬
  • ২৮০ বার

সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ছিল না। এ নির্বাচন গ্রহণযোগ্য ছিল না। শনিবার দুপুরে রংপুরে নির্বাচনে সহিংসতা সংক্রান্ত এক আলোচনা সভায় বদিউল আলম মজুমদার এ কথা বলেন। পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা সুজন ও হাঙ্গার প্রজেক্ট।

বদিউল আলম মজুমদার বলেন, ‘সর্বোপরি সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি এ দায়িত্ব না নেয় এবং নির্বাচন কমিশন তা না করে তবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। তাই নির্বাচন কমিশনকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।’

জেলা সুজনের সহসভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে এতে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবুল কাশেম, জাতীয় পার্টির (জাপা) জেলা আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপির জেলা সভাপতি মোজাফ্ফর হোসেন, সুজনের জেলা সম্পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক তুহিন ওয়াদুদ বক্তব্য রাখেন। বৈঠকে বিভিন্ন পেশাজীবী ও কর্মজীবী নাগরিকরা বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না : বদিউল

আপডেট টাইম : ১২:৪১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬