ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

এরশাদ, তুমি এখন তওবা কর, তোমার দিন শেষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬
  • ৩৩৭ বার

বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, অপসংস্কৃতিতে ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশ। একটা দেশকে ধ্বংস করে দিতে এই অপসংস্কৃতিই যথেষ্ট। আমরা গণতন্ত্র বলি আর যাই বলি- এদেশ মুসলমানদের দেশ।

তিনি বলেন, এদেশের ৯২ ভাগ মানুষ মুসলমান। অথচ বাংলা নববর্ষের প্রথম দিনটি তারা কেমন অপসংস্কৃতিতে কাটালো সেটা আমি আর বলতে চাই না। কোথাও দেখতে পেলাম না কেউ আল্লাহর নাম নিচ্ছে, এরা কারা?

শুক্রবার

সন্ধায় জাতীয় প্রেসক্লাবে ‘দেশের বর্তমান পরিস্থিতি ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আদর্শ নাগরিক আন্দালন এ আলোচনা সভার আয়োজন করে।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমালোচনা করে শাহ মোয়াজ্জেম বলেন, এরশাদ, তুমি এখন তওবা কর। তোমার দিন শেষ।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, এরা দুর্নীতিবাজ, চোর। এদের মন্ত্রিত্বে রেখে প্রধানমন্ত্রী সংবিধান লঙ্ঘন করছেন।

আয়োজক সংগঠনের আহ্বায়ক মোহাম্মাদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা, যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম সাইফ আলী খান, জাতীয়তাবাদী দেশ বাচাও মানুষ বাচাও আন্দোলনের সভাপতি কেম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

এরশাদ, তুমি এখন তওবা কর, তোমার দিন শেষ

আপডেট টাইম : ০১:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬