ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মেয়ের ছবি প্রকাশ করলেন টিউলিপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
  • ৪১৫ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তার কন্যা আজালিয়া জয় পার্সির ছবি প্রকাশ করেছেন।

এক টুইট বার্তায় প্রথমবারের মতো আজালিয়ার ছবি প্রকাশ করেন টিউলিপের স্বামী ক্রিস পার্সি। পরে সেই ছবি রিটুইট করেন টিউলিপ।

এর আগে শনিবার এক টুইট বার্তায় টিউলিপ মা হওয়ার সংবাদ জানান। এতে তিনি লিখেন, ‘ক্রিস পার্সি (স্বামী) এবং আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের কন্যা আজেলিয়া জয় পার্সি জন্ম নিয়েছে। রয়্যাল ফ্রি লন্ডন (এনএইচএস) হাসপাতালের স্টাফদের আচরণে সত্যিই আমরা মুগ্ধ।’

টিউলিপ বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার সন্তান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।

৩৪ বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্য পার্লামেন্টে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির এমপি।

২০১৩ সালে রিজেন্ট পার্ক এলাকার কাউন্সিলর থাকার সময় যুক্তরাজ্যের নাগরিক পার্সিকে বিয়ে করেন টিউলিপ।

গত বছর সন্তানসম্ভাবা হন টিউলিপ। নভেম্বরে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা শেষে জানা গিয়েছিল তিনি কন্যা সন্তানের মা হতে যাচ্ছেন।

তখন মাতৃত্বের স্বাদ পেতে উদগ্রিব টিউলিপ বলেছিলেন, যেহেতু আমার নাম টিউলিপ, আমরা চিন্তা করেছি, কোনো একটি ফুলের নামে মেয়ের নাম হলে চমৎকার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মেয়ের ছবি প্রকাশ করলেন টিউলিপ

আপডেট টাইম : ১০:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬