ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

জুনের শেষে আকস্মিক বন্যার আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০১৫
  • ৬৮১ বার

চলতি মাসের শেষদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া জুন মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এ সময়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠক এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. শাহ আলম   বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে জানানো হয়, সদ্যগত মে মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৩৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ঢাকা, চট্রগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। তবে রংপুর ও সিলেট বিভাগে হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি। আর রাজশাহী বিভাগে প্রায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। মে মাসে দেশের বেশ কিছু জায়গায় কালবৈশাখী ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হয়েছে।

পশ্চিমা লঘুচাপের সাথে পূবালী বায়ু প্রবাহের সংযোগ ঘটায় দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়েছে মে মাসে। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত কম হওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়। গত ৩ মে  খুলনা ও রাজশাহী বিভাগে মৃদু ধরনের তাপপ্রবাহ শুরু হয়।

তাপমাত্রা আরো বৃদ্ধির কারণে ১৩ থেকে ১৫ মে এবং ২০ থেকে ৩১ মে পর্যন্ত খুলনা ও রাজশাহী বিভাগসহ ঢাকা ও বরিশাল বিভাগের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যায়। এ সময় (২২ মে ২০১৫) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

বৃষ্টিপাত ব্যতিত তাপমাত্রা, তাপপ্রবাহ, কৃষি আবহাওয়ার পূর্বাভাস এবং নদনদীর অবস্থা মে  মাসের পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ ছিল বলে  বিশেষজ্ঞ কমিটির বৈঠকে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

জুনের শেষে আকস্মিক বন্যার আশঙ্কা

আপডেট টাইম : ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০১৫