ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম

৮ বছরের শিশু মুখস্থ করলো ১৮৬ নদীর ইতিহাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মাত্র ১৫ মিনিট ৫৩ সেকেন্ডে বিশ্বের মোট ১৮৬টি নদী সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে গেল শিশুটি। নদীর নাম থেকে শুরু করে কোন কোন দেশের মধ্য দিয়ে বয়েছে, কোন মহাদেশের অংশ, নদীর উৎপত্তি-পতনস্থল, দৈর্ঘ্য (কিলোমিটারে) কিচ্ছু বাদ দেননি তিনি। গড়লেন বিশ্বরেকর্ড।

মাত্র আট বছর বয়স সনভ রামশঙ্করের। ভারতের তামিলনাড়ুতে জন্ম হলেও বর্তমানে দুবাইয়ের বাসিন্দা তিনি। আর এভাবেই সে গড়েছে বিশ্বরেকর্ড, জিতে নিয়েছে বিশ্বসেরার মুকুট। বিশ্বে সনভই প্রথম, যে এই বিশ্বরেকর্ড গড়ল, নতুন তৈরি হওয়া এই ক্যাটাগরিতে।

গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টায়, একটি ‘ভার্চুয়াল ইভেন্টে’ নদীকাহিনি বর্ণনা করে সনভ। তার কীর্তি, ‘লাইভ’ দেখানো হয় ফেসবুক এবং ইউটিউবে। তবে ভারতীয় এই বালকের বেনজির প্রতিভার স্ফুরণ শৈশবেই প্রতিফলিত হয়েছিল।

ছোট থেকেই ভূগোল প্রিয় বিষয় ছিল তার। বসে বসে ইন্টারনেট ঘাঁটত আর মস্তিষ্কের খিদে মেটাত। বিশ্বের ১৯৬টি দেশের রাজধানী, মুদ্রা প্রভৃতির খতিয়ান ছিল তার নখদর্পণে।

ছেলের উৎসাহ দেখেই ‘ইন্টেলিজেন্স কোচ’ সুশান্ত মাইসোরকরের কাছে প্রশিক্ষণের জন্য পাঠান বাবা-মা। টানা দু’মাস, নানা ধরনের ‘মেমরি টুল টেকনিক’-এর সাহায্যে প্রস্তুতি নিয়েছিল সনভ।

এরমধ্যে বিশ্বের নদীকাহন মনে রাখতে ৬০ ঘণ্টার পরিশ্রম ব্যয় করেছিল। দুবাইয়ের জেমস, দ্য মিলেনিয়াম স্কুলের গ্রেড থ্রি-র পড়ুয়া সনভ তার এই কীর্তি সম্পর্কে সংবাদমাধ্যমকে জানিয়েছে, “বাবা-মা এবং মেন্টরকে ধন্যবাদ দেব। আমার মন্ত্র–কঠিন পরিশ্রমের কোনো বিকল্প হয় না।”

সানভ কারাতে একজন ব্রাউন বেল্ট ধারক এবং দ্রুতই তিনি ব্ল্যাক বেল্ট পাবেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলও খুলেছেন তিনি। এ ছাড়াও সানভও দাবা এবং ফুটবল খেলতে ভালোবাসেন। এরইমধ্যে দুবাইয়ের বিভিন্ন অভ্যন্তরীণ টুর্নামেন্ট থেকে পদক এবং সার্টিফিকেশনও অর্জন করেছেন।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

৮ বছরের শিশু মুখস্থ করলো ১৮৬ নদীর ইতিহাস

আপডেট টাইম : ০৮:০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১